অপরাধ
ছবি: সংগৃহীত

হাদি হত্যাকাণ্ডে প্রধান আসামি ফয়সাল করিমের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ ৭ জানুয়ারি আদেশ দিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ৫৩টি ব্যাংক হিসাব থেকে মোট ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করতে। একই সঙ্গে আদালত এই অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

আগে সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. আবদুল লতিফ ব্যাংক লেনদেনের তদন্তে সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ পাওয়ার পর এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ফয়সাল ও তার সহযোগীরা হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সংঘবদ্ধ অপরাধে অর্থ যোগাতে লেনদেন ব্যবহার করেছেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আলোকে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা জরুরি বলে উল্লেখ করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডটি পরিকল্পনা করেছেন আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পী। ফয়সাল এবং তার সহযোগীরা নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে।

এখন পর্যন্ত গ্রেফতার আসামিদের মধ্যে আছেন—ফয়সালের বাবা-মা, স্ত্রী, বান্ধবী, শ্যালক, প্রাইভেটকার ভাড়ার ব্যবসায়ী ও সহযোগীসহ মোট ১২ জন। এছাড়া ৫ জন পলাতক রয়েছেন।

হাদির অবস্থা গুরুতর হওয়ায় ১২ ডিসেম্বর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তিনি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরের দিন মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।

মতামত দিন