অপরাধ
ছবি: সংগৃহীত

জানা গেল হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর অবস্থান।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার মূল পরিকল্পনাকারী ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছেন। অনুসন্ধান অনুযায়ী, তিনি রাজারহাটের একটি বহুতল ভবনের প্রথম তলার ফ্ল্যাটে আছেন, যেখানে তার সঙ্গে চার থেকে পাঁচ জন আওয়ামী লীগ সমর্থকও অবস্থান করছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, পুলিশ পরিচয় ধরে তিনি এক বছর ধরে এই ঠিকানায় লুকিয়ে রয়েছেন।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডে মূল সহযোগী ফয়সাল করিম মাসুদ যেটি সম্প্রতি দুবাইয়ে আছে বলে দাবি করেছেন, আসলে তিনি ভারতে অবস্থান করছেন। ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা করা হয়েছে, তা সত্য এবং কৃত্রিম নয়।

এখন পর্যন্ত তদন্তে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন গ্রেপ্তার, ৫ জন পলাতক। পলাতকরা হলেন—ফয়সাল করিম মাসুদ (গুলি চালানো), মোটরসাইকেল চালক আলমগীর শেখ, মানব পাচারকারী ফিলিফ স্নাল, হত্যার নির্দেশদাতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও ফয়সালের বোন জেসমিন। ডিবি জানিয়েছে, প্রয়োজন হলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।

ঘটনার পর ১২ ডিসেম্বর পল্টনের বিজয়নগর এলাকায় দুই যুবক মোটরসাইকেলে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাকে প্রথমে ঢামেক, পরে এভারকেয়ার হাসপাতাল এবং ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

মতামত দিন