হাদিকে গুলি করা ফয়সাল এখন কোথায়? জানাল ডিবি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের পরিচিত মুখ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার তদন্তে সংশ্লিষ্টদের ভূমিকা পর্যালোচনা করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্ত এখনও চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
এদিকে মামলার অন্যতম আসামি ফয়সাল করিম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও বার্তায় দাবি করেন, তিনি বিদেশে অবস্থান করছেন এবং এই হত্যাকাণ্ডে তাকে ও তার পরিবারকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে।
এ প্রসঙ্গে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ফয়সালের দেওয়া তিনটি ভিডিও বার্তা প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। এসব ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফরেনসিক বিশ্লেষণের চূড়ান্ত প্রতিবেদন এখনও হাতে আসেনি, তবে প্রাথমিকভাবে ভিডিওগুলো আসল বলেই প্রতীয়মান হয়েছে।
তিনি আরও জানান, ফয়সাল নিজেকে দুবাইয়ে অবস্থানরত বলে দাবি করলেও তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ সংক্রান্ত তথ্যপ্রমাণ তদন্ত নথিতে যুক্ত করা হয়েছে।
মতামত দিন