অপরাধ
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ হাদি হত্যা মামলায় ১৭ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। শহীদ হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের সক্রিয় নেতা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিলের পর বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মামলার প্রধান আসামি ফয়সাল করিম সম্প্রতি বিদেশ থেকে ভিডিও বার্তা দিয়ে দাবি করেছেন, তাকে ও তার পরিবারকে ফাঁসানো হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ভিডিও বার্তাগুলো আসল এবং কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি।

ডিবি কমিশনার আরও জানান, ফয়সাল বর্তমানে দুবাইতে অবস্থান করছেন বলে দাবি করছেন, কিন্তু প্রমাণ অনুযায়ী তিনি ভারতে অবস্থান করছেন। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনও আসেনি।

মতামত দিন