যশোরের মনিরামপুরে বাজারে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা।
যশোরের মনিরামপুরে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কপালিয়া বাজারে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রানা প্রতাপ (৪৫) মনিরামপুরের ১৭ নম্বর ইউনিয়নের বাসিন্দা, কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষারকান্তি বৈরাগীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল প্রায় ৫টা ৪৫ মিনিটে রানা প্রতাপ বাজার এলাকায় অবস্থান করছিলেন। তখন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার দিকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মনিরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি রজিউল্লাহ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
মতামত দিন