অপরাধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী রাসেল বেপারি গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার ভোরে যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল বেপারিকে গ্রেপ্তার করেছে। অভিযানটি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে পরিচালিত হয়।

রূপগঞ্জ থানার ওসি সাবজেল জানান, গ্রেপ্তার হওয়া রাসেল বেপারি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান চিহ্নিত করে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

ওসি জানান, অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি ওয়ান শুটার গান, ১৮৫ গ্রাম ব্রাউন সুগার এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, যেমন ছুরি। গ্রেপ্তারের আগে তার নামে ৭টি মামলা দায়ের ছিল। নতুন অভিযোগের সঙ্গে তাকে নারায়ণগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে।

মতামত দিন