অপরাধ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে একদিনের মধ্যে মোট ১১ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। রোববার (৪ জানুয়ারি) থেকে সোমবার (৫ জানুয়ারি) পর্যন্ত জেলার ১২টি উপজেলায় বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে নাগরপুর, মির্জাপুর, সখিপুর, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও সদর থানার আওতায় তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়-ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্যের অবৈধ ব্যবহারসহ একাধিক অপরাধ।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য এবং পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। জেলা পুলিশ জেলার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. পনির আহম্মেদ, মো. রায়হান মিয়া, মো. নাজমুল হাসান নাঈম, মো. আহাদুল্লাহ, রফিজ উদ্দিন, মো. মালেক, ইসহাক আলী, আনন্দ সাহা, আবুল হোসেন, মো. মোফাজ্জল হোসেন এবং খোরশেদ আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা দ্রুত বিচার ও সংশোধন আইন-২০১৯, পেনাল কোড ১৮৬০, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮-এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

মতামত দিন