যশোরের জুলাই আন্দোলনের যোদ্ধা এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত।
যশোরের হৈবতপুর ইউনিয়নে রোববার সকালে এক ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হয়েছেন। আক্রান্ত হয়েছেন জুলাই আন্দোলনের সমর্থক এনাম সিদ্দিকি।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে এনাম সিদ্দিকি প্রতিদিনের মতো হাঁটাহাঁটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় এনায়েতপুর পীরবাড়ির কাছে অজ্ঞাত দুই ব্যক্তি তার পথরোধ করে। শুরুতে তারা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন এবং পরবর্তীতে ডান বুকে, বাঁ হাত ও কাঁধে ছুরিকাঘাত করেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এনামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার জীবন ঝুঁকিমুক্ত রয়েছে।
ঘটনার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম দ্রুত নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে পৌঁছে এনামের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছেন।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতামত দিন