অপরাধ
ছবি: সংগৃহীত

রংপুরে ছদ্মবেশী সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুরে দীর্ঘদিন ধরে গোপন অপরাধমূলক কার্যক্রম চালানো এক শীর্ষ সন্ত্রাসীকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে। অভিযানের সময় তার কাছ থেকে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী রাজীব হোসেন সুমন বা মেরিল সুমনকে শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলার কিসমত দৌলতপুর এলাকা থেকে আটক করা হয়। তিনি মাদক, অস্ত্র এবং ডাকাতিসহ অন্তত নয়টি মামলার আসামি ছিলেন।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, “আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা থাকার খবর পাওয়ার পর থেকেই অভিযান তৎপরতা বাড়ানো হয়েছিল।”

গ্রেফতারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরাধে সক্রিয় থাকা সুমন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছে, নির্বাচনের আগে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং কোনো ধরনের সহিংসতা বা নাশকতা ঘটতে দেওয়া হবে না।

মতামত দিন