এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে ভাঙচুর।
এনইআইআর চালু হওয়াকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান মোবাইল ফোন ব্যবসায়ীরা।
বিক্ষোভকারীরা সড়ক থেকে ইটপাটকেল ছুড়ে বিটিআরসি ভবনে আঘাত করে। এতে ভবনের একাধিক কাচ ভেঙে যায়। ভাঙচুরের সময় ভবনের ভেতরে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছিলেন। মসজিদের কাচ ভাঙলেও কেউ আহত হননি বলে জানা গেছে।
হঠাৎ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভেতরে থাকা কর্মকর্তাদের মধ্যে। ছুটির সময় পার হলেও নিরাপত্তাহীনতার কারণে তারা ভবন ছাড়তে পারেননি বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এনইআইআর কার্যক্রম বাস্তবায়ন শুরু করে। এই ব্যবস্থার মাধ্যমে অবৈধ বা অনিবন্ধিত হ্যান্ডসেট দেশের নেটওয়ার্কে অচল করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মজুদ থাকা ফোনের তথ্য জমা দেওয়ার সময় বাড়ানো হলেও বুধবার সেই সময়সীমা শেষ হয়। এরপরই আজকের এই বিক্ষোভের ঘটনা ঘটে।

মতামত দিন