অপরাধ
ছবি: সংগৃহীত

গাজীপুর শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশে ওপর হামলা গাড়ি ভাঙচুর, ৪ পুলিশ সদস্য আহত।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করার চেষ্টা চলাকালীন তার সহযোগীরা তাকে পুলিশ থেকে ছিনিয়ে নেন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের পিয়ার আলী ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে জাহাঙ্গীরের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা, কনস্টেবল আজিজুল ইসলাম এবং কনস্টেবল মোশাররফ হোসেন। তাদের মধ্যে মোশাররফের অবস্থা গুরুতর।

হামলার সঙ্গে জড়িত হিসেবে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে জামাল উদ্দিন, কামাল হোসেন, আসিফ, লিমন, আক্কাস, মোন্না, ফইজুল্লাহ্, আশিক, শিল্পী ও লাকী আক্তার। পুলিশ তিনটি মোটরসাইকেলও জব্দ করেছে, যা হামলাকারীরা ব্যবহার করেছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় পুলিশের কাজে বাধা এবং মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে, আর ছিনিয়ে নেওয়া জাহাঙ্গীরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন