অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় রাস্তায় ফেলে যাওয়া সেই দুই শিশুর বাবা আটক।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের ধারে পাওয়া দুই শিশুর ঘটনায় তাদের পিতা মো. খোরশেদ আলমকে পুলিশ নজরদারিতে নিয়েছে। সোমবার গভীর রাতে তাকে বাঁশখালী এলাকা থেকে আটক করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত রোববার রাতে পিএবি সড়কের পাশে শিশু দুটিকে একা অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে তারা শিশুদের নিরাপদে সরিয়ে বিষয়টি প্রশাসনকে জানান। খবরটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে শিশুদের বাবাকে শনাক্ত করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে খোরশেদ আলম জানান, তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মাঝেমধ্যে বাঁশখালীর একটি ভাঙারি দোকানেও কাজ করেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে হলেও তিনি পরিবার নিয়ে বাঁশখালী এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী সাতকানিয়ার বাসিন্দা।

তিনি দাবি করেন,স্ত্রীর অপকর্মের কারণে আমার সঙ্গে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে যান। সে সময় ঘরের কিছু মালামাল ও টাকা নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি। আরও বলেন, প্রতিবন্ধী সন্তানকে দিয়ে ভিক্ষা করানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চরমে ওঠে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, শিশুদের ভবিষ্যৎ ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আটক মো. খোরশেদ আলম। ছবি : কালবেলা

মতামত দিন