অপরাধ
ছবি: সংগৃহীত

হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিমের ছড়িয়ে পড়া ভিডিও এআই নয়।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট ভিডিওটি যাচাই করে জানিয়েছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি নয়।


দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে ফয়সালের চেহারা, মুখভঙ্গি এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য তার বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি মিলে যায়। এছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকা শব্দ ও নয়েজও এআই সৃষ্ট নয় বলে নির্ধারণ করা হয়েছে। চারটি স্বতন্ত্র এআই যাচাই টুলে পরীক্ষার পর প্রতিটি টুলই ভিডিওটিকে এআই তৈরি হিসেবে চিহ্নিত করেনি।

ভিডিওর কিছু ফ্রেমে দেখা গেছে, ফয়সাল মুখভঙ্গি করার সময় থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। দ্য ডিসেন্টের বিশ্লেষণে বলা হয়েছে, এটি ভিডিও রেকর্ডিং বা ফিল্টারের প্রভাবে ঘটেছে এবং পুরো ভিডিওকে এআই সৃষ্ট কন্টেন্ট হিসেবে মনে করার কোনো যুক্তি নেই।

ভিডিওতে ফয়সাল দাবি করেছেন যে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে শুধু এই ভিডিওর ভিত্তিতে তার অবস্থান যাচাই করা সম্ভব নয়। তিনি কোনো অতিরিক্ত প্রমাণ প্রদান করেননি।

ভিডিওতে ফয়সাল আরও বলেছেন, হাদী হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বাইকে তার অংশগ্রহণ ছিল না। কিন্তু দ্য ডিসেন্ট এবং পরবর্তী আইনশৃঙ্খলা তদন্তে প্রমাণিত হয়েছে, বাইকে বসে গুলিবর্ষণকারী ফয়সাল করিম এবং বাইক চালক আলমগীর শেখ ছিলেন। এই তথ্য দেশের শীর্ষ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

ফলে, ভিডিওটি মিথ্যা দাবি থাকলেও, কৃত্রিম কোনো প্রযুক্তির ব্যবহার নেই এবং ফয়সালের বাস্তব উপস্থিতির রেকর্ড হিসেবে এটি দেখা যেতে পারে।

মতামত দিন