অপরাধ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে রাতের অভিযানে শুটারগানসহ যুবক আটক।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ সদর উপজেলায় রাতভর গোয়েন্দা তৎপরতায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে আটক ব্যক্তির নাম তৌহিদুল।

পুলিশ জানায়,মঙ্গলবার রাতে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধারসহ তৌহিদুলকে হেফাজতে নেয় ডিবি সদস্যরা।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের সূত্র ধরেই অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন