লালমনিরহাট পাটগ্রাম থেকে অস্ত্রসহ বহিষ্কৃত ছাত্রশিবির নেতা আটক।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অস্ত্রসহ বহিষ্কৃত ছাত্রশিবির নেতা আতিক হাসানকে (২৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) পঁয়ষট্টিবাড়ি বিওপির টহল দল উপজেলার আউলিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আতিক পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং বজলার রহমানের ছেলে। পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আলমগীর খোরশেদ জানিয়েছেন, আতিক ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত হয়।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, বিজিবি আতিকের বিরুদ্ধে মামলা করেছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন