অপরাধ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করেছে।

গ্রেফতারের পর গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুতই তাকে আদালতে প্রেরণ করা হবে।

বিক্রমপুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। কয়েকদিন ধরে তিনি নিজের ফেসবুক পেজে বিভিন্ন পোস্টের মাধ্যমে গণমাধ্যমে হামলার পক্ষে যুক্তি তুলে ধরছিলেন। সম্প্রতি তিনি ওসমান হাদির হত্যাকারীকে ধরতে না পারায় পুলিশকে ব্যঙ্গ করে মন্তব্য করেন। এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘বলল, গান ম্যান লাগবে? বললাম, ম্যানের উপর আস্থা নেই। শুধু গান হলেই চলবে।’

মতামত দিন