অপরাধ
ছবি: সংগৃহীত

হাদি হত্যা মামলায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের আরও ৫ দিনের রিমান্ডে।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে ঢাকার আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ রিমান্ড অনুমোদন দেন।

এর আগে কবিরকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়েছিল।

কথিত অভিযোগ অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জে র‌্যাব অভিযান চালিয়ে কবিরকে আটক করা হয়। মামলার তদন্তে পুলিশ তার জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সুযোগ পাবে এই পাঁচ দিনের রিমান্ডে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদী। প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচার করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

মতামত দিন