অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ ৫৩ জন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল জব্দ করা হয়েছে। এই অভিযান চালিয়ে চাঁন মানিক গ্রুপের চাঁনসহ ৫৩ জনকে আটক করা হয়েছে।

ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রুহুল কবির ইবনে মিজান জানান, অভিযানে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, চাপাতি ও সামুরাই ৯টি, ছুরি ১০টি এবং চোরাই মোবাইল ১২টি উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যা, ডাকাতি ও মাদক মামলার অভিযুক্তদেরও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে, যাতে অপরাধ নিয়ন্ত্রণে রাখা যায়।

মতামত দিন