খুলনায় এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
নিজেস্ব প্রতিবেদক:
খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ সংগঠক। আহত ব্যক্তি মোতালেব শিকদার, যিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে তিনি এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক।
সোমবার (২২ ডিসেম্বর) এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার বিস্তারিত কারণ ও কারা এতে জড়িত—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


মতামত দিন