অপরাধ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারে কার্যালয়ে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের পেছনের জানালা দিয়ে আগুন দেয়া হয়েছে।

তবে নির্বাচন অফিসারের মতে, তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সময় নিরাপত্তাকর্মীরা দোতলায় ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে তারা নিচে নেমে আগুন দেখতে পান। পরে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, স্টোর রুমে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লেগেছে এবং কে দায়ী, তা তদন্তের বিষয়।

মতামত দিন