লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় তার ৭ বছর বয়সী কন্যা আয়েশা বেগম বিনতি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
এছাড়া তার দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তারও দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঘরে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে বাবা বেলাল হোসেনও দগ্ধ হন এবং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।

মতামত দিন