অপরাধ
ছবি: সংগৃহীত

টঙ্গীতে র‍্যাব সদস্যদের অভিযান, ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। সেই প্রেক্ষাপটে বুধবার রাতে অভিযান চালিয়ে পাঁচজন তরুণকে আটক করেছে র‌্যাব-১।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই দলটি সংঘবদ্ধভাবে পথচারীদের টার্গেট করত।

গ্রেপ্তারদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। তারা টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করলেও নির্দিষ্ট কোনো পেশায় যুক্ত ছিল না। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছিনতাইয়ের সময় তারা দলবদ্ধভাবে চলাফেরা করত এবং দ্রুত স্থান পরিবর্তন করত।

র‌্যাব জানায়, স্টেশন রোড এলাকায় নজরদারির সময় সন্দেহজনক আচরণ ধরা পড়লে অভিযান চালানো হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মতামত দিন