অপরাধ
ছবি: সংগৃহীত

চৌদ্দগ্রামে পলাতক আওয়ামী লীগ নেতা জাকির হোসেন পাটোয়ারী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী আটক হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরের দিকে পাঁচড়া রাস্তার কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


জাকির হোসেন পাটোয়ারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচড়া পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক ছানাউল্লাহ জানিয়েছেন, তিনি আগের সরকারের সময় বিরোধী দলের কর্মীদের ওপর হামলার অভিযোগে মামলা চালিয়েছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে পাঁচড়া রাস্তার কাছে তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জাকির হোসেন পাটোয়ারীকে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন