অপরাধ
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতার উপর গুলি, নিহত ১।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে বিএনপি নেতা বীরু মোল্লাকে (৬০) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা মৃত আবুল মোল্লার ছেলে এবং লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। নিহতের ছেলে রাজিব মোল্লা জানিয়েছেন, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বাবার জমি থেকে ইটভাটার জন্য মাটি কাটেন। এ বিষয়ে বুধবার সকালে জহুরুল মোল্লাকে জিজ্ঞাসা করলে তিনি ও তার ছেলে অবৈধ অস্ত্র ব্যবহার করে বীরু মোল্লাকে মাথায় গুলি করে হত্যা করেন।

স্থানীয়রা আহত বীরু মোল্লাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে দায়িত্বরত ডাক্তার গুলিবিদ্ধ অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, “নিহত বীরু মোল্লার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি মাটি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ।”

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন