অপরাধ
ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ মামলায় ফয়সালের সহযোগী কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কবির মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার নেপথ্য পরিকল্পনা ও অস্ত্রের উৎসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের লক্ষ্যে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

আদালত আবেদন মঞ্জুর করে কবিরকে সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন