নারায়ণগঞ্জের আড়াইহাজারের খোলা মাঠ থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার একটি খোলা মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের মাথা বিচ্ছিন্ন থাকার কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধরা হচ্ছে। পুলিশের ধারণা, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা নিহতকে হত্যা করে মাঠে ফেলে চলে গেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মতামত দিন