অপরাধ
ছবি: সংগৃহীত

ভেজাল জিরা বাজারজাতের অভিযোগে টাঙ্গাইলে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুই লাখ টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইল শহরের এলেঙ্গা কলেজ রোড এলাকায় অবস্থিত একটি মসলা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল জিরা বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম মালেক এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী বারেক মিয়া।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।

অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ভারত ও মিশর থেকে আমদানিকৃত জিরার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা নিম্নমানের জিরা মিশিয়ে নতুন ‘ডায়মন্ড জিরা’ নামে প্যাকেট তৈরি করে বাজারে সরবরাহ করছিল। এতে ভোক্তাদের প্রতারণার সুস্পষ্ট প্রমাণ মেলে।

অভিযান পরিচালনাকারী জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, জনস্বার্থে ভেজাল ও অবৈধ পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

মতামত দিন