কুড়িগ্রামে চরাঞ্চল থেকে মহিষ চুরির সময় ৩ জন স্থানীয়দের হাতে আটক।
কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চর এলাকায় মহিষ চুরি করে নৌকায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর দুর্গাপুরের সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে চারটি মহিষ চুরি হয়ে যায়। পরিবার এবং স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে সকালে নদীর ঘাটে চোরেরা চারটি মহিষ নৌকায় তুলতে দেখা যায়। স্থানীয়রা প্রশ্ন করলে চোররা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এরপর তারা উত্তেজিত হয়ে তিনজনকে আটক করে।
নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চোরদের হেফাজতে নেন। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানিয়েছেন, ঘটনার পর থানায় মামলা করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন