ওসমান হাদি গুলিবিদ্ধ ,যা দেখা গেল সিসিটিভি ফুটেজে।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসা দুজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার বাম কানের নিচে গুলির আঘাত আছে এবং চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে দেখছেন।
ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ঢামেক হাসপাতালে তাকে দেখতে যান।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি হাদী বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। এখনো বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তারা রিপোর্ট দিলে বিস্তারিত তথ্য জানানো হবে।”
ঘটনাস্থল ও হাসপাতালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাদীর নির্বাচনী প্রচারণার সময় এই হামলা ঘটে। স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সমর্থকরা হাসপাতালে উপস্থিত থেকে তার অবস্থা জানার চেষ্টা করছেন।
মতামত দিন