অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ এর স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে দুর্বৃত্তদের গুলি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকেরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

ঘটনার কারণ বা হামলাকারীদের পরিচয় এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে।

মতামত দিন