মতিঝিলে আবাসিক ভবনের সিঁড়ির পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিল থানার একটি আবাসিক ভবনের সিঁড়ির পাশে অজ্ঞাতপরিচয় বয়স প্রায় ৫০ বছরের এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মৃতদেহ মঙ্গলবার রাতের দিকে করিম ভিলা ভবনের চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার পর বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

মতামত দিন