অপরাধ
ছবি: সংগৃহীত

সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতে অবস্থান করা স্বৈরশাসক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি ২০২৩ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রাখাসহ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনার সঙ্গে যুক্ত।

বুধবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি পরবর্তী শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ ওই দুজনের বিরুদ্ধে মামলার অভিযোগ আমলে নিয়েছিল। একই সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মতামত দিন