অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপু্রে মা-মেয়ে হত্যার মূল আসামি আয়েশা গ্রেপ্তার, জানালেন কারন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে লায়লা ফিরোজ ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় পুলিশের অভিযান শেষে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী আয়েশা। বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম জানিয়েছেন, গ্রেপ্তার স্থান ছিল আয়েশার স্বামীর বাড়ি। ডিএমপির মিডিয়া শাখা জানায়, তেজগাঁও বিভাগের ডিসির তত্ত্বাবধানে একটি বিশেষ দল অভিযান চালিয়ে আয়েশাকে ধরে ফেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের দিন (৮ ডিসেম্বর) আয়েশা বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। গৃহপরিচারিকা লায়লা আফরোজ তাকে চুরির অভিযোগে আটক করতে চাইলে নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে লায়লাকে আঘাত করেন। এসময় নাফিসা এসে সাহায্য করতে চাইলে তাকেও আঘাত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা এই ঘটনার কথা স্বীকার করেছেন।

তবে পুলিশ তার বক্তব্য পুরোপুরি বিশ্বাস করছে না। তদন্ত কর্মকর্তারা বলছেন, হত্যার অন্যান্য কোনো যুক্তি বা পরিকল্পনার খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, স্বামী রাব্বীকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আয়েশাকে নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে এসেছে, ছয় মাস আগে আয়েশা মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি চুরির ঘটনায় জড়িত ছিল।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। নিহত লায়লা (৪৮) ও নাফিসা (১৫) দেশের মানুষকে শোক ও আতঙ্কের মধ্যে ফেলেছে। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মতামত দিন