অপরাধ
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে চোরাচালানবিরোধী অভিযানে ২টি ভারতীয় গরু আটক।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড় সীমান্তে চোরাচালান রোধে অভিযান চালিয়ে ৫৬ বিজিবি ২টি ভারতীয় গরু আটক করেছে। এই গরুগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এসএ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে দুটি গরু উদ্ধার করা হয়। একই সময়ে সরদারপাড়া বিওপির একটি টহল দল আরও একটি ভারতীয় গরু আটক করে।

৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে বলা হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকসহ অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতামত দিন