অপরাধ
ছবি: সংগৃহীত

নরসিংদীর নিলক্ষায় আধিপত্যবিরোধী সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকায় জমির আধিপত্যকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত মামুন মিয়া (২৫) ওই এলাকায় আব্দুল আউয়ালের ছেলে ও কুয়েত প্রবাসী ছিলেন। তিনি ১৫ দিন আগে দেশে ছুটিতে এসেছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিলক্ষায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে অরিপুর বাজারে ওই বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

প্রতিবেশীদের বরাতে জানা গেছে, বাকবিতণ্ডা থেকে গুলি চালানো ও হাতাহাতিতে রূপ নেয় সংঘর্ষ। ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। পরে আহতদের মধ্যে তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাবারাও (আউয়াল মিয়া) এবং পরশ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

মতামত দিন