অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ৩২/২ নম্বর ভবনের অষ্টম তলায় এ ঘটনা প্রকাশ পায়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পরিবার ও প্রতিবেশীরা দরজা খুলা পাওয়ায় সন্দেহ হলে খবর দেন । এরপর পুলিশ গিয়ে ফ্ল্যাটের ভেতর লায়লা আফরোজ (৪৮)–এর নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। এর আগেই গুরুতর জখম অবস্থায় তার কিশোরী মেয়ে নাফিজাকে (১৫) হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ফ্ল্যাটে ভিড় করেন আত্মীয়স্বজন ও আশপাশের বাসিন্দারা। তাদের দাবি—ঘটনার সময় বাসায় থাকা গৃহকর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে, যা নিয়ে সন্দেহ জোরালো হয়েছে। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ ও আশপাশের ক্যামেরা বিশ্লেষণ করছে পুলিশ।

মোহাম্মদপুর থানার কর্মকর্তারা জানান, হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

মতামত দিন