লক্ষ্মীপুর সীমান্তে কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার।
লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে চন্দ্রগঞ্জ থানার পূর্ব বাজার এলাকায় এই অস্ত্রগুলো পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশের এলাকায় অস্ত্র ব্যবহার করে আসছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে অভিযান চালানো হয়। এ সময় কবরস্থানের মধ্যে কাগজে মোড়ানো ৬টি প্যাকেট পাওয়া যায়, যা তল্লাশি করে উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন, অস্ত্রগুলো কারা সেখানে রেখেছে তা এখনও জানা যায়নি। তদন্ত শেষে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন