অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ২।

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় ছুরিকাঘাতে যুবক তানভীর হাসান (২২) নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে তানভীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন।

সঙ্গে সঙ্গে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক কর্তব্যরত অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর শহরের শংকরপুর হাজারিগেট কলোনিপাড়ার নির্মাণ শ্রমিক মিন্টু মিয়ার ছেলে। পুলিশের ধারণা, মাদক সংক্রান্ত বিরোধই হত্যার মূল কারণ হতে পারে। মৃত ব্যক্তির পকেট থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সোনা মিয়া ও স্বাক্ষর নামে দুজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে একটি চাকু। সোনা মিয়া ওই এলাকার হাসানের বাড়ির ভাড়াটিয়া, স্বাক্ষর একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানাচ্ছেন, হত্যার সময় একটি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। ওই সময় আল-আমিন ও মানিক নামে দুই যুবক আনসার ক্যাম্পের পেছনের দিকে দৌড়ে চলে যেতে দেখা গেছে। পুলিশ তাদের বাড়ি ও শ্বশুরবাড়িতে অভিযান চালিয়েছে, তবে তারা এখনও ধরা পড়েনি।

নিহত তানভীরের স্ত্রী, সন্তানসম্ভবা সুমাইয়া খাতুন জানান, সন্ধ্যার দিকে অজ্ঞাতপরিচয় কেউ মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। রাতে তিনি শোনেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদকসংক্রান্ত বিষয়টি ঘটনার মূল প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন