যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত।
নিহতের নাম তানভীর (২২)। তিনি বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয় দোকানি মনিরুল ইসলাম রিপন জানান, হঠাৎ করেই দেখা যায় তানভীর ক্যাম্পের পেছন দিক থেকে দৌড়ে এসে সড়কের ওপর লুটিয়ে পড়ছেন। তার শরীর থেকে তখন প্রচুর রক্ত ঝরছিল। আশেপাশের কয়েকজন নারী দ্রুত তাকে একটি রিকশায় তুলে হাসপাতালে পাঠান।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান, রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় গুরুতর জখম অবস্থায় তানভীরকে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হাসপাতালের জরুরি বিভাগে তল্লাশির সময় তানভীরের পকেট থেকে ৬১ পিস ইয়াবা পাওয়া গেছে। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে—তা এখনও স্পষ্ট নয়। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন