তারাগঞ্জে স্বামী–স্ত্রীকে গলা কেটে হত্যা, বাড়ি থেকে লাশ উদ্ধার।
রংপুরের তারাগঞ্জে এক দম্পতির গলা কাটা লাশ পাওয়া গেছে। রোববার সকালে কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতরা হলেন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায়, বয়স প্রায় ৭৫, এবং তার স্ত্রী সুর্বনা রায়। ঘরে কেউ না থাকায় সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিষয়টি থানায় জানান।
স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরে দম্পতি দুজন গ্রামেই বসবাস করতেন। তাদের দুই ছেলে আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করেন এবং দুজনই ঢাকায় কর্মরত।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে একাধিক পুলিশ ইউনিট।
মতামত দিন