বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা ৮০০ কার্টন সিগারেট জব্দ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা ৮০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কাস্টমসের কর্মকর্তারা এ চালান উদ্ধার করেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার থেকে ৬টি পরিত্যক্ত লাগেজ উদ্ধার করা হয়। এসব লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, লাগেজগুলোর মালিকানা পাওয়া যায়নি। তাই এগুলোকে পরিত্যক্ত মালামাল হিসেবে ঘোষণা করে জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেট থেকে সরকার ৯০ লাখ টাকার রাজস্ব আদায় করবে।
মতামত দিন