ঝিনাইদহের শৈলকূপায় গোপন গুদামে অভিযান, বিপুল পরিমাণ সার উদ্ধার।
ঝিনাইদহের শৈলকূপা পৌর এলাকায় দুটি গোপন গুদামে অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে। স্থানীয় গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য গুদামে অভিযান চালানো হয়।অভিযানে ১৬৫ বস্তা ডিএপি, ১১০ বস্তা টিএসপি এবং আরও ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত ঘোষ বলেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে সার বেশি দামে বিক্রি করতে গোপনভাবে মজুদ করে রাখছিলেন। এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে।
সেনাবাহিনী অভিযান শেষে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
মতামত দিন