অপরাধ
ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জে চা দোকানিকে গলা কেটে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক চা বিক্রেতাকে হত্যার পর রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পেছনে ফেলে রাখা হয়। নিহতের নাম মহিদুল ইসলাম (৪৫), স্থানীয়ভাবে আলস সরদার নামে পরিচিত।

তিনি হরিরামপুর ইউনিয়নের শিবপুর বাজারে চা বিক্রি করতেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এলাকাবাসী তাঁর মরদেহ দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানিয়েছেন, মহিদুল ইসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে চা বিক্রি করতেন। কে বা কারা তাকে হত্যা করে মরদেহ স্কুলের পেছনে ফেলে গেল, তা এখনো জানা যায়নি।

মতামত দিন