বরিশালে মোবাইল আদায়ের ঘটনায় যুবক নিহত, তিনজন আটক।
বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। নিহত বেল্লাল রাজ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পশ্চিম চরআইচা গ্রামের আব্দুল হক রাজের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন এবং দুই মাসের একটি পুত্র সন্তান ও তিন কন্যার বাবা ছিলেন।
পুলিশ জানায়, মৃতের স্ত্রী শাহনাজ বেগম জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বেল্লালের মৃত্যু সংবাদ দেওয়া হয়। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে গিয়ে তিনি স্বামীর মৃতদেহ দেখেন।
নিহতের পরিবার অভিযোগ করেছেন, বেল্লাল রাজকে স্থানীয় এক ব্যক্তি এবং কথিত সাংবাদিক একসঙ্গে নিয়ে গিয়ে অফিসে ডেকে আনা হয়। সেখানে বৈদ্যুতিক শকের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর ঘটনার সাথে জড়িত কথিত সাংবাদিক রিপন রানা (ট্রলার রিপন) ও অন্য সহযোগীরা আত্মগোপনে রয়েছে।
আটককৃতদের মধ্যে আছেন—দুই কলগার্ল এবং অটোরিকশাচালক রানা হাওলাদার। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
ওসি মিজানুর রহমান জানান, আটকরা দাবি করেছে, দুর্ঘটনাক্রমে বেল্লাল রাজ হাই ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে আহত হন। তবে পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, কথিত সাংবাদিকের অফিসে পূর্বেও নানা অনিয়ম ও কলগার্লের মাধ্যমে ফাঁদে ফেলার অভিযোগ ছিল। হত্যাকাণ্ডের পর অফিসের সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে।
মতামত দিন