টঙ্গীতে ফ্লাইওভারের নিচের সিঁড়ি থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার।
নিজেস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গী এলাকায় ফ্লাইওভার সিঁড়ির তলায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বুধবার সকালে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধটির বয়স আনুমানিক ৬০ বছর। তিনি প্যান্ট ও সোয়েটার পরিহিত ছিলেন। তবে সঙ্গে কোনো পরিচয়পত্র বা শনাক্তযোগ্য কাগজপত্র ছিল না, ফলে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
টঙ্গী পূর্ব থানার এক কর্মকর্তা জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন