গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
গাইবান্ধার ত্রিমোহিনী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সৈকত নামে এক তরুণ নিহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে শহর থেকে ডেকে নিয়ে তাকে রাস্তার পাশে আঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহত সৈকতকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৈকত মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার দ্বন্দ্ব ছিল। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, মাদক সংক্রান্ত বিরোধ এই হত্যার পেছনে থাকতে পারে।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন