অপরাধ
ছবি: সংগৃহীত

পাবনায় বস্তাবন্দী করে পুকুরে ফেলে কুকুরছানা হত্যা,নিশি খাতুন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি সরকারি চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ফেলার ঘটনায় নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে বুধবার আটক করা হয়।

মামলা দায়ের করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। অভিযোগে বলা হয়েছে, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনই এই নৃশংস কাজের সঙ্গে যুক্ত।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ঢাকা থেকে একটি তদন্ত দল ঈশ্বরদীতে এসে ঘটনার অনুসন্ধান শুরু করেছে।

ঘটনার প্রভাব পড়েছে অভিযুক্তের পরিবারের ওপরও। নিশির স্বামী ও তার পরিবারকে সরকারি কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, তারা ইতিমধ্যেই কোয়ার্টার ত্যাগ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিশি খাতুন কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন। পরবর্তীতে উদ্ধার করা হয় মৃত আটটি ছানার দেহ। স্থানীয় কেয়ারটেকার জানিয়েছেন, নিহত ছানাগুলো সম্পর্কে অভিযুক্তের সন্তানই স্পষ্টভাবে ঘটনার বর্ণনা দিয়েছে।

মতামত দিন