অপরাধ
ছবি: সংগৃহীত

মাতুয়াইলে সেনাবাহিনীর হঠাৎ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মাতুয়াইল এলাকায় রাতের অন্ধকারে এক বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত এ অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

নবম পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত সাভার সেনানিবাসের ৭১ মেকানাইজড ব্রিগেডের অধীনে থাকা ১৫ ইবি (মেক) এর বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় প্রবেশ করে। একাধিক স্থানে নজরদারির পর গ্যাং সদস্যদের আস্তানায় হানা দিলে দ্রুত তাদের আটক করা হয়।

অভিযানকালে ১১টি ধারালো দেশীয় অস্ত্র, প্রায় পাঁচশ গ্রাম গাঁজা এবং নগদ ১০ হাজার টাকার মতো অর্থ উদ্ধার করে সেনা সদস্যরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক কিশোররা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা আর আধিপত্য বিস্তারের নামে ভয়-ভীতি ছড়াচ্ছিল। তাদের কারণে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছিল।

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ধৃতদের সঙ্গে জব্দ করা সব আলামত ডেমরা থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন