অপরাধ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে লাবনী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, প্রেমিক গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কাটার মহল গ্রামের লাবনী হত্যার ঘটনার মূল রহস্য উন্মোচিত হয়েছে। পুলিশ তার প্রেমিক মিলন হোসেনকে গ্রেপ্তার করেছে।

সলঙ্গা থানার ওসি হুমায়ূন কবির মঙ্গলবার নিশ্চিত করেছেন, মিলন রোববার আদালতে হত্যা দায় স্বীকার করেছেন। গ্রেপ্তার মিলন বড় গোজা গ্রামের বাসিন্দা, নিহত লাবনী ছিলেন ধুবিল কাটার মহলের আব্দুল কাইয়ুম রিগ্যানের স্ত্রী।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, লাবনীর সঙ্গে মিলনের সম্পর্ক দীর্ঘদিনের। বিয়ের পরও তারা গোপনে যোগাযোগ রাখতেন। ২৯ নভেম্বর বিকেলে স্বামীর অনুপস্থিতিতে মিলনকে ফোন করে ডেকে আনে লাবনী। এসময় তাদের মধ্যে তর্কবিতর্ক হয় এবং মিলন তার গলা চেপে ধরলে লাবনী মারা যান।

পরিবারের পক্ষ থেকে লাবনীর বাবা গোলাম মোস্তফা হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ভোরে মরদেহ উদ্ধার করে।

ওসি হুমায়ূন কবির জানান, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হলেও তদন্ত শেষে মিলনকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করা হয়েছে।

মতামত দিন