অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির অভিযান, ২০০৬টি মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ব্যাপক অভিযান পরিচালনা করে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোট ২০০৬টি মামলার ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

অভিযানের রিপোর্ট অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি এবং ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা করা হয়। ট্রাফিক-ওয়ারীতে ৩৩টি বাস, ২৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে ২০২টি মামলা দায়ের করা হয়।

ট্রাফিক-তেজগাঁওতে ৯টি বাস, ৪টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ ২১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুরে ১২টি বাস, ১০টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ ২৪৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান এলাকায় সর্বোচ্চ ৪৯৪টি মামলা দায়ের হয়েছে, যেখানে ৩৩টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি এবং ২৪৩টি মোটরসাইকেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাফিক-উত্তরায় ২৪টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ২৬৪টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-রমনা ও ট্রাফিক-লালবাগেও যথাক্রমে ৯৩ এবং ১৪৬টি মামলা করা হয়। অভিযানের সময় মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং এবং ১৮৫টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মতামত দিন